ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

হুইপ নজরুলের বিরুদ্ধে ইসিতে চেয়ারম্যান প্রার্থীর চিঠি

নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলা নির্বাচনে আরপিও অমান্য করে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘোষিত প্রার্থী প্রার্থীতা বাতিল ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনার মো. আলমগীরকে চিঠি দিয়েছে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী মো. শাহজালাল মিয়া। সোমাবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে লিখিত অভিযোগ দেন আড়াইহাজার উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো. শাহজালাল মিয়া।


চিঠিতে মো. শাহজালাল মিয়া জানান, আড়াইহাজার উপজেলায় আমি পরপর দুইবার নির্বাচিত উপজেলার চেয়ারম্যান ছিলাম এবং আমি আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। বর্তমানে আমাদের এই উপজেলা ভোটে নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ ও হুইপ নজরুল ইসলাম বাবু উপজেলা নির্বাচনের আচরণ বিধির বিন্দুমাত্র তোয়াক্কা করছে না। উপজেলা চেয়ারম্যান পদে নিজেই একজন পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করে জনসাধারণকে হুকুম দিচ্ছে, প্রার্থী সাইফুল ইসলাম স্বপনকে যেকোন মূল্যে পাস করাতে হবে। হুইপ নজরুল ক্ষমতা, অর্থকড়িসহ, সকল প্রশাসন আমি দেখবো বলে আশ্বস্ত করছেন।


চিঠিতে আরও উল্লেখ করা হয়, হুইপ নজরুল ইসলাম বাবু তার ক্ষমতা ব্যবহার করে প্রকাশ্যে তার চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনা করে যাচ্ছেন। আমার কর্মী সমর্থককে বিরতিহীনভাবে হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। এতে করে আমার নির্বাচনী প্রচারনায় বাধা সৃষ্টি হচ্ছে। হুইপ নজরুল ইসলাম বাবু আমার সম্ভাব্য এজেন্টদের হুমকি ধামকি দিচ্ছেন। অকথ্য ভাষায় আমাকে গালাগাল করছেন। প্রার্থী সাইফুল ইসলাম স্বপন আমার নেতা কর্মী, সম্ভাব্য এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে যাচ্ছেন। এতে করে অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি হচ্ছে।


অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন আচরন বিধিমালার -২২ ধারা মোতাবেক হুইপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের দায়ে হুইপের ঘোষিত প্রার্থীর প্রার্থিতা বাতিল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে অনুরোধ জানান শাহজালাল মিয়া।

ads
ads
ads

Our Facebook Page

↑